শনিবার সকালে উপজেলার নান্দিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহেল রানা জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রনরামপুর উত্তর পশ্চিমপাড়া গ্রামে তহি শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নান্দিনা বাজার এলাকায় নির্মাণাধীন একটি বসতবাড়ির দেয়ালে পানি ছিটানোর জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান সোহেল রানা। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন রনরামপুর আরকেডি এইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পলাশ মিয়া।