ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইককে ১৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রাক, পা বিচ্ছিন্ন হয়ে নিথর যুবক

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
বাইককে ১৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রাক, পা বিচ্ছিন্ন হয়ে নিথর যুবক
ছবি: সংগৃহীত

দিনাজপুরে ট্রাকচাপায় মানিক হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার রাত ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ডায়াবেটিক হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মানিক হোসেন উপশহরের ৮ নম্বর ব্লকের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মানিক হোসেনসহ তিন বন্ধু। পথে ডায়াবেটিক হাসপাতাল মোড়ে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়েন তারা। একরপর্যায়ে অন্য দুইজন ছিটকে গেলেও মানিককে প্রায় ১৫০ গজ পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। এতে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতদের মধ্যে একজনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

কোতয়ালী থানার ওসি (তদন্ত) গোলাম মোওলা বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!