মঙ্গলবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের শেয়ার বাড়ি এলাকায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালা মিয়া উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের বেচু মিয়ার ছেলে।
জানা যায়, সন্ধ্যায় কালা মিয়া রিকশায় চৌমুহনী বাজার থেকে পেঁয়াজ ও রসুন নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথে শেয়ার বাড়ির সামনে পৌঁছলে ফেনীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে কালা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
.png)
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানান, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশের সুরতহাল করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।