রোববার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের উত্তরে ইশবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ঐ যুবক রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার ডিএনএ পরীক্ষার জন্য কাজ চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।