শুক্রবার দুপুরে রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব দিকে দাউদ নগর বাজার রেলগেট এলাকায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, নিহত বৃদ্ধের এখন পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে- রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
.png)