ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৪, ২৯ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
রেললাইন- ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। 

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো পুলিশ। নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!