ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ২০ আগস্ট ২০২৩
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রেললাইন- ফাইল ফটো

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে নয়ন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে ডাঙ্গাপাড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়ন মিয়া হিলি স্টেশন বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নয়ন মিয়া ডিউটি শেষে রেললাইন দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ডাঙ্গাপাড়া স্টেশন এলাকায় পৌঁছালে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!