ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন নানি, প্রাণ গেল দু’জনেরই

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৯ আগস্ট ২০২৩
নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন নানি, প্রাণ গেল দু’জনেরই
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ে বাড়িতে এসে ট্রেনে কাটা পড়ে নানি ও নাতনি নিহত হয়েছে। শনিবার সকালে পার্বতীপুর-দিনাজপুর পৌর শহরের নামাপাড়া রেল সেতুুতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন জান্নাতুন নামে আরেক নারী। 

নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষির বন্দর এলাকার মৃত আব্দুর মজিদের স্ত্রী মরজিনা বেগম ও তার ছয় বছরের নাতনি সাথী আক্তার। 

প্রত্যক্ষদর্শী শাহীন আলম জানান, সকালে পৌর শহরের নামাপাড়া এলাকার তিলাই নদীর ওপর রেল সেতু অতিক্রম করছিল একদল নারী-পুরুষ। ওই সময় ঘটনাস্থলে আসে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এ সময় নানি মরজিনা বেগম সেতু পার হলেও আটকা পড়ে নাতনি সাথী আক্তার। পরে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনিও। এতে ঘটনাস্থলে মারা যান তারা। এ সময় তাদের সঙ্গে থাকা জান্নাতুন নামে আরেক নারী রেল লাইনের স্লিপার ধরে ঝুলে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।

Advertisement

নিহতদের আত্মীয় আনছার আলী জানান, শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামের বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। শনিবার সকালে ঘুরতে বেরিয়ে তারা ট্রেনে কাটা পড়ে মারা যান। 

পার্বতীপুর রেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!