ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ২ আগস্ট ২০২৩
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহার আলী ওরফে মেহের আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহের আলী রাজধানীর যাত্রাবাড়ি গেন্ডারিয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। তিনি ফতুল্লার নন্দলালপুর মেডিকেল গলিতে স্বপরিবারে একটি বাসায় ভাড়া থাকতেন। 

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!