মঙ্গলবার ভোরে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলু মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে। সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সুজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চোর সন্দেহে বজলু নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছেন এলাকার লোকজন। আরেক জনকে আহত করেছেন। আলফাজ মিয়ার বাড়িতে চুরি করতে গেলে তাদেরকে পিটুনি দেওয়া হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান তিনি।
.png)