ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসে যাওয়া হলো না মুজাহিদুলের, বিদ্যুৎস্পৃষ্টে হলেন নিথর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রবাসে যাওয়া হলো না মুজাহিদুলের, বিদ্যুৎস্পৃষ্টে হলেন নিথর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুজাহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের পুরাতন কাচারী এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

মৃত মুজাহিদুল ইসলাম (১৮) জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার অলি মিয়ার ছেলে। তিনি বিদেশে যাওয়ার জন্য গত ৬ মাস ধরে পাইপ ফিটারের কাজ শিখছিলেন। 

মুজাহিদের সহকর্মীরা জানান, সোমবার মডেল মসজিদে কাজ করার সময় মুজাহিদ পানির পাইপ নিয়ে দোতলায় যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা শহরের একটি একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো আসলাম হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!