ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেল কক্ষে ঝুলছিল তরুণীর নিথর দেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩
হোটেল কক্ষে ঝুলছিল তরুণীর নিথর দেহ
ফাইল ফটো

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে জেসমিন আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলটির ২য় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন খাতায় দেওয়া তথ্য মতে, মৃত জেসমিন আক্তার রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম। 

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে একা হোটেলের ওই কক্ষে অবস্থান করছিলেন ওই তরুণী। পরে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার কোনো সাড়া না পেয়ে মালিক পক্ষকে জানান। এরপর হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!