ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
সিরাজগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩শ’ বোতল ফেনসিডিল ও ৭শ’ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রায়গঞ্জ উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫), নলকা মধ্যপাড়া গ্রামের গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেনকে (৪০) ৭০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. কবিরের ছেলে মো. হাবিব (২৮), রাজশাহী জেলার বেলপুকুর থানার জামিরা মধ্যপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. লাল অরফে শাহাবুরকে (২২) ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

ওসি মো. রওশন আলী বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানার নলকা মোড় এলাকায় পুলিশ বক্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

অপরদিকে, মঙ্গলবার ভোর রাতে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি হলুদ রঙের বড় ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!