ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় রোহিঙ্গাসহ ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
মাদক মামলায় রোহিঙ্গাসহ ৩ জনের যাবজ্জীবন
ছবি: প্রতীকী

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গাসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের আলী আহমদের ছেলে ফরিদ আলম, একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের আকবর হোসেনের ছেলে জাফর আলম এবং টেকনাফের দমদমিয়া ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আলমের ছেলের জুবায়ের।  

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আহমেদ কবির এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট সাঈদ হোসাইন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!