ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২ সেপ্টেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি নালা থেকে মুহাম্মদ মুজিব নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুহাম্মদ মুজিব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, শনিবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ক্যাম্প মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানান। এপিবিএনের দেওয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করেন স্থানীয়রা।

Advertisement

তিনি আরো বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!