শুক্রবার সকালে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ডি-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আদিয়া খাতুন আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ছামসু আলমের মেয়ে এবং একই ক্যাম্পের নুর কামালের স্ত্রী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত নুর কামাল পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি সৈয়দ জুবায়ের জানান, খবর পেয়ে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত নুর কামাল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
.png)
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে- পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।