ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২৩ আগস্ট ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গুলিতে মো. ইউছুপ নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ইউছুপ একই ক্যম্পের এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় আরসা সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে এপিবিএন এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য ছিলেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!