শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।
এর আগে, বৃহস্পতিবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস একই ক্যাম্পের বাসিন্দা নুর আলমের ছেলে।
.png)
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার ক্যাম্প-২ এর ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে রোহিঙ্গা সলিম হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামি আব্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।