ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে মাদকসহ গ্রেফতার ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
কালাইয়ে মাদকসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা

জয়পুরহাটে কালাই উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, সোমবার বিকেলে কালাই উপজেলার নয়াপাড়া ও হাতিয়র থেকে পৃথকভাবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের সায়ের আলীর ছেলে শাহজাহান আলী এবং একই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রাামের আলী আনছারের ছেলে নূর মোহাম্মদ।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার উদয়পুর ইউপির নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছিলেন শাহজাহান আলী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

Advertisement

এছাড়া জেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামে পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন নূর মোহাম্মদ- এমন সংবাদ পেয়ে সোমবার বিকেল অভিযান চালায় পুলিশ। পরে তাকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!