গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারার চাঁদগ্রাম এলাকার বাবর আলী ওরফে বাবুল হোসেনের ছেলে সুমন হোসেন (২৬) ও একই এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে মাহাবুল আলম (৪০)।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সিনিয়র এএসপি গোলাম ফারুক।
.png)
তিনি জানান, শনিবার রাতে জেলার ভেড়ামারার বারোমাইল মোড় এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৫৯৫ টাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।