ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৬ আগস্ট ২০২৩
বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন
ছবি: ডেইলি বাংলাদেশ

শোকের মাসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন। শনিবার সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুর রহমান সাজুর উদ্যোগে এবং ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব রহমান মামুনের সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে রোগী দেখছেন। এরমধ্যে প্রায় চার শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ চিকিৎসাসেবা নিয়েছেন। 

দিনব্যাপী চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুর রহমান সাজু (এম.ডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. নূর ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম এবং ডা. মো. মমিনুল ইসলাম। 

Advertisement

আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন, উচ্চ রক্তচাপ, হার্ট, ডায়াবেটিকস্, বাত-ব্যথা, এ্যাজমা, নাক, কান, গলা, চর্মরোগ, শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসেবা ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ই.সি.জি, আর.বি.এস (ডায়াবেটিকস্) এবং রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভেড়ামারা
লিংক সফলভাবে কপি হয়েছে!