ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় মাংস কাটার ‘খাইট্টা’ ব্যবসা জমজমাট

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ২৮ জুন ২০২৩
ভেড়ামারায় মাংস কাটার ‘খাইট্টা’ ব্যবসা জমজমাট
ছবি: ডেইলি বাংলাদেশ

কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ‘খাইট্টা’র (গাছের গুঁড়ি) ব্যবসা জমে উঠেছে। আকার ও ধরণ অনুযায়ী এবার প্রতি পিস খাইট্টা ২৫০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মৌসুমি ব্যবসায়ীরা ভেড়ামারা মোড়ে মোড়ে এখন খাইট্টা, হোগলা পাটি এবং পশু খাদ্যের পসরা সাজিয়ে বসেছেন। বুধবার ভেড়ামারা শহরের প্রায় সব ‘খাইট্টা’র দোকানে ভিড় লক্ষ্য করা যায়।

হোসেন আলী নামের এক ব্যবসায়ী জানান, শুধুমাত্র কোরবানির ঈদেই গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’র ব্যবসা করেন তিনি। বিক্রিও মোটামুটি ভালো হয়। এবার গত বছরের চেয়েও বিক্রি ভালো হবে বলে আশা করছেন।

Advertisement

খাইট্টা ব্যবসায় লোকসান নেই জানিয়ে শহরের ইসলাম বলেন, ঈদের সময় সব বিক্রি না হলে অবশিষ্টগুলো টুকরো করে জ্বালানি হিসেবে মিষ্টির দোকানে বিক্রি করে দেই। তেঁতুলের কাঠ ভালো জ্বলে, এ কারণে মিষ্টি ব্যবসায়ীরা সেগুলো কিনে নেন। ফলে লোকসান হয় না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!