ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৬ আগস্ট ২০২৩
ভেড়ামারায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে ভেড়ামারায় এসেছেন ৩ জন রোগী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমীন জানান,  ২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। 

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতাল ও চিকিৎসকরা সব সময় প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে আইসিইউ সাপোর্ট ভেড়ামারাতে নেই। গত মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা বেশি। এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব না।

Advertisement

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ডেঙ্গু আক্রান্ত রোগীদের ১টি ওয়ার্ডে মশারির ভেতরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডা. সাজেদুর রহমান সাজু জানান, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। এতে এডিস মশার জন্ম হতে পারে। জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!