ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ৪৮ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
ভৈরবে ৪৮ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৪৮ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম সাগর ও বিল্লাল মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

সাইফুল ইসলাম সাগর ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তর পাড়া মাগন হাজির বাড়ির আক্তার হোসেনের ছেলে এবং বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার ফুলতুলী গ্রামের জলফু মিয়ার ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

Advertisement

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজায় সকালে নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। এ সময় ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামান এবং পিকআপ ট্রাকের ড্রাইভার আসামি সাইফুল ইসলাম সাগর ও মো. বিল্লালকে কৌশলে আটক করা হয়। 

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের দখলে গাঁজা নামক মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করেন ও তাদের নাম-পরিচয় প্রকাশ করেন। পরবর্তীতে তাদের দেখানো মতে পিকআপের বডিতে একটি ত্রিপল দ্বারা আবৃত ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন। 

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!