ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক ভাগাভাগি দ্বন্দ্বে যুবককে খুন, সাতজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
মাদক ভাগাভাগি দ্বন্দ্বে যুবককে খুন, সাতজনের যাবজ্জীবন
ফাইল ফটো

ফরিদপুরে আসাদ হত্যা মামলার ১০ বছর পর সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন এবং দু’জন পলাতক ছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পিপি সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল মিয়া, সাদ্দাম শেখ, সুরুজ সরদার, নিশান, রনি, চাঁন মিয়া সরদার ও রানা। এদের মধ্যে চাঁন মিয়া সরদার ও রানা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি ছাত্রাবাসে মাদক ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আসাদ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। এ ঘটনায় নিহত আসাদের ভাই আশরাফুল বাদী হয়ে ১১ মার্চ ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনাটি দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই অখিল কুমার বিশ্বাস ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সাজাপ্রাপ্ত আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!