ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় কলেজছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১০ সেপ্টেম্বর ২০২৩
বগুড়ায় কলেজছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

বগুড়ায় কলেজছাত্র আরিফুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন দাস, শ্রী সম্পদ, আব্দুল খালেক, শাহ আলম এবং শ্রী সোনা। তাদের মধ্যে জামিনে মুক্ত থাকা তিন আসামি রিপন দাস, শ্রী সম্পদ ও আব্দুল খালেককে গ্রেফতার করে এজলাসে আনা হয়। তবে শাহ আলম ও শ্রী সোনা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।  

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফুর রহমান বগুড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আরিফুর অটোরিকশা ভাড়া দিয়ে নিজের পড়াশুনার খরচসহ জীবিকা নির্বাহ করতেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল কলেজছাত্র আরিফুর রহমানকে অটোরিকশা বিক্রির কথা বলে ২০ হাজার টাকা বায়নার টাকাসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কলাবাগানে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় একই বছরের ২ মে নিহত আরিফুরের মা খোদেজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!