ওই সময় রিয়াজ উদ্দিনের বাসা খালি ছিল। ঘটনার সময় ধাওয়া করে বাড়ির সামনের পুকুর থেকে চোর চক্রের এক সদস্যকে আটক করে স্থানীয়রা। আটক হওয়া ওই চোর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের পাইকখালি গ্রামের আব্দুল মোতালেব চৌকিদারের ছেলে আল-আমিন। এ সময় পালিয়ে যায় সহযোগী মিরাজ ও ইব্রাহিম।
প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিন জানান, তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছিলেন। তিনিও বাসার বাইরে ছিলেন। এ সুযোগে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ৩টি রুমের আলমিরা, ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর চক্র। এ সময় তাদের এক সদস্যকে সন্দেহ করে স্থানীয়রা। পরে তাকে ধাওয়া করলে সে পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে আল-আমিন নামে এই সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আটক আল-আমিনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় ২০১৪ সালে চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুইদিন আগে তারা ৩ জন মিলে তজুমদ্দিনে আসে। সেখান থেকে এসে তারা ৩ জন মিলে এ ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে চুরিচেষ্টার মামলা দায়ের হয়েছে। এছাড়া চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।