ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অপবাদে ধাওয়া, নিখোঁজের তিনদিন পর মিলল লাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৩
চুরির অপবাদে ধাওয়া, নিখোঁজের তিনদিন পর মিলল লাশ
ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পর মিলন হাওলাদার নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সোমবার বদনীভাঙ্গা এলাকার পানগুছি নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।

মৃত মিলন হাওলাদার পৌরসভার বারইখালী গ্রামের জলিল হাওলাদারের ছেলে। দুপুর ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে গত শনিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

মিলনের স্ত্রী খাদিজা বেগম জানান, দিনজমুর মিলন শনিবার রাত ১০টার দিকে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে বাড়ির সামনের খালে ঝাঁপ দেন। আহত অবস্থায় তাকে তুলে ঘরে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে বের হয়ে আর ঘরে ফেরেনি।

Advertisement

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, মিলন নিখোঁজ হয়েছে এ খবর কেউ থানায় জানায়নি। নদীতে লাশ পাওয়ার পরে তার স্ত্রী ও স্বজনেরা মিলনকে শনাক্ত করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!