শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. শেখ নাজমুল হক কামাল। এর আগে, শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে হযরত আলী নামে এক চোরকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২টি ঘুমের ট্যাবলেট এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত হযরত আলী কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. শেখ নাজমুল হক কামাল জানান, চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ঘুমের ট্যাবলেট ও কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজে বের করা হবে।
.png)