আটককৃত ফারুক মিয়া ফারুক জেলার চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।
আটকের পর ফারুকের কাছ থেকে উদ্ধার করা হয় চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্র, গাড়ির চাবি, সিএনজি অটোরিকশার ভুয়া নেমপ্লেট, সিসি ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ। পরে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপকরণসহ ফারুক মিয়াকে থানায় নিয়ে যান।
.png)
ওসি নাজমুল হক কামাল বলেন, ফারুক মিয়া চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চেতনানাশক স্প্রে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলা ডজনখানেক বাসায় মালামাল লুট করে নিয়ে গেছে চক্রের সদস্যরা। স্প্রে পার্টির আতঙ্কে লোকজন রাত জেগে স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন।