ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯, ৫ মে ২০২৩
ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট 
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে একটি পরিবারের ১০ জনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বুধবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউপির চর মজলিশপুর গ্রামের আমজাদ ভূঞা বাড়ির মো. হোসেন সওদাগরের ঘরে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, কৌশলে অজ্ঞাত দুর্বৃত্তরা মো. হোসেন সওদাগরের ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পরিবারের ১০ সদস্যকে অচেতন করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। চেতনা নাশক স্প্রেতে অসুস্থ হয়ে পড়া ৭ নারী, শিশু ও গৃহকর্তা মো. হোসেনকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Advertisement

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!