ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন হৃদয় 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৩
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন হৃদয় 
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

স্থানীয় রহিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে পাশের ক্ষেতে কৃষিকাজ করছিলেন তিনি। শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। তারা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবককে দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তিনি দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ দেখতে পান। মরদেহের পাশে পড়েছিল ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ।

Advertisement

তিনি বলেন, ধারণা করছি, তিনি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও রেখে গেছেন মরদেহ।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!