ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধা, তুলে নিয়ে ধর্ষণ করলেন ২ যুবক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৩
গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধা, তুলে নিয়ে ধর্ষণ করলেন ২ যুবক
বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। রোববার উপজেলার একটি চা বাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত দুইজন হলেন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে ২০ বছরের মিন্টু কর এবং একই এলাকার পরেশ করের ছেলে ২২ বছরের পলাশ কর।

Advertisement

পুলিশ জানায়, গোসল করতে গেলে ওই বৃদ্ধাকে ধরে আরেকটি জায়গায় নিয়ে যান দুইজন। এরপর তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামে পুলিশ। পরে রাত ১১টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হওয়ার পর তাৎক্ষণিক আমরা ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!