ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলে থাপ্পড় দেওয়ায় বাবাকে খুন করলো ‍দুর্বৃত্তরা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৩
ছেলে থাপ্পড় দেওয়ায় বাবাকে খুন করলো ‍দুর্বৃত্তরা
ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে মোশারফ মসু নামে এক ফল ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

নিহত মোশারফ মসু বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান সিকদারের ছেলে। তিনি পৌরশহরের চৌরাস্তায় ফুটপাতে ফলের ব্যবসা করতেন।

নিহত মোশারফের ছেলে শাকিল বলেন, কয়েক দিন আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে প্রতিবেশী সুমনের এক বন্ধুর ঝগড়া হয়। একপর্যায়ে সুমনের বন্ধুরা শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যান। পরে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে দেখতে পান শান্ত। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়।

Advertisement

এরই জেরে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সুমন, শাহিন ওরফে সখা, কামাল ও তাদের সহযোগিরা আমার বাবাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে যান। পরে বাবাকে পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার দুপুরে ঢাকা নেয়ার পথে বাবা মারা যান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলাকারী সুমন ও শাহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর হামলাকারী কামালের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা চলমান।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!