ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে শিক্ষকের পিটুনিতে শিশু শিক্ষার্থী আহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৩১ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে শিক্ষকের পিটুনিতে শিশু শিক্ষার্থী আহত
আহত ছাত্র তানভীন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল ইবতেদায়ী নূরানী মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র তানভীন ভূইয়াকে (১০) ওই প্রতিষ্ঠানের শিক্ষক আবু ইউসুফ পিটিয়ে গুরুতর আহত করেছেন।

আহত ছাত্র তানভীন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

শিশু তানভীন ভূইয়া জানায়, বুধবার সকালে তার এক সহপাঠীর সঙ্গে দুষ্টমি করে। এরপরে শিক্ষক আবু ইউসুফ এসে অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে মোটা লাঠি দিয়ে তানভীন ভুইয়ার বুকের উপরে ওঠে পায়ের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটান। এ সময় শিশু শিক্ষার্থী তানভীন অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

পায়ে আঘাত গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

আহত ছাত্র তানভীন ভূইয়ার বাবা আব্বাস উদ্দিন বলেন, আমার ছেলেকে অমানবিকভাবে মারধর করেছে। আমি এর বিচার চাই।

তবে অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ বলেন, আমি ওই ছাত্রকে সামান্য মারধর করেছি। পরে ওই ছাত্র আমাকে লাথি মেরে চিৎকার দিয়ে চলে যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আহত ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!