ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ৩০ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) ও কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নিরব আহমেদ ওরফে মনির (৪৩)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। 

Advertisement

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের আবাসিক হোটেল আরাফাতের চারতলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় বেলায়েত ও মনিরের কাছ থেকে তল্লাশি করে ২৪ হাজার ৪০০ ইয়াবাসহ নগদ ৮১ হাজার ৮৩০ টাকা টাকা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ওইদিন র‌্যাব-৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

একই বছরের ২৬ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানার এসআই আনসারুল হক ও র‌্যাব-৮ এর এসআই অসীম কুমার বিশ্বাস যৌথভাবে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ২০ জানুয়ারি অভিযোগ গঠন করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!