নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সালাউদ্দিন পৌর শহরের গৌরিপাশা এলাকার আফতার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটির কাঠেরপুল এলাকায় রাস্তার একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় হেলপার সালাউদ্দিন নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
.png)
ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, বর্তমানে সালাউদ্দিনের মরদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।