ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পারিবারিক কলহ

৮ বছরের ছেলেসহ মায়ের বিষপান, প্রাণ গেল ২ জনেরই 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ১০ আগস্ট ২০২৩
৮ বছরের ছেলেসহ মায়ের বিষপান, প্রাণ গেল ২ জনেরই 
ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আট বছরের ছেলেকে বিষপানে হত্যার পর একই বিষপানে আত্মহত্যা করেন মা রোজিনা আক্তার।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলবুনিয়া গ্রামের অটোচালক রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা আক্তার ও তার ছেলে আট বছরের ফয়সাল ইসলাম হৃদয়। শিশু হৃদয় স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে রুবেলের সঙ্গে রোজিনার ঝগড়া হয়। সন্ধ্যায় হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়ি এলে মা তাকে বিষ মেশানো দুধ পান করান। এরপর নিজেও বিষ মেশানো দুধ পান করেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছেলে চিৎকার দিলে এগিয়ে আসেন প্রতিবেশীরা। এ সময় তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ছেলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মা রোজিনাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনিও। 

Advertisement

ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!