ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীর ‘মিষ্টি পানের’ জিআইভুক্তির আবেদন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৩০ আগস্ট ২০২৩
রাজশাহীর ‘মিষ্টি পানের’ জিআইভুক্তির আবেদন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর অন্যতম প্রধান অর্থকরী ফসল ‘মিষ্টি পান’ কে ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধনের আবেদন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদফতর (ডিপিডিটি) বরাবর আবেদন করেছে রাজশাহী জেলা প্রশাসন। 

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে জিআই আবেদনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীর ঐতিহ্য মিষ্টি পান। জিআইয়ের গুরুত্ব অনুধাবন করে আবেদন করা হয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি মিললে মিষ্টি পানের ব্র্যান্ডিং হবে। চাহিদা বাড়বে। আমাদের যারা প্রান্তিক কৃষক আছে তারা আরো লাভবান হবেন।

তিনি আরো জানান, রাজশাহীর মিষ্টি পানের ডকুমেন্টেশন তৈরিসহ আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

রাজশাহী জেলার মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া ও পবা উপজেলায় পান উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে বেশি পান উৎপাদন হয় মোহনপুরে। চলতি মৌসুমে ৪ হাজার ৪৯৬ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। রাজশাহীর প্রায় ৩৯ হাজার চাষি পান চাষের সঙ্গে যুক্ত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!