স্থানীয়দের ভাষ্য, সাপটি গোখরা। স্থানীয়ভাবে এটি ‘জালি জউরা’ নামে পরিচিত।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলপুর পুরানপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম ওরফে পুতিয়ার বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় চার ফুট লম্বা। ওজন এক কেজির বেশি। এটির বয়স দেড় থেকে দুই বছর।
.png)
বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর ভিলেজ কনজারভেশন গ্রুপের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার রাতে বসতঘরের কক্ষের ভেতর একটি সাপ দেখতে পেয়ে গৃহকর্তা তাকে ফোন করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোখরা সাপটি উদ্ধার করেন। পরে রাতেই হোয়াইক্যং শামলাপুর ঢালার বইলাম গাছতলা এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী বলেন, সাপটি উদ্ধার করার পর রাতেই হোয়াইক্যং বিটের সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবমুক্ত করা হয়েছে। কয়েক সপ্তাহে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে আটটি অজগর, একটি শঙ্খিনী সাপ, একটি গোখরা ও একটি বানর উদ্ধার করে আবার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।