ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণালংকারসহ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২১ আগস্ট ২০২৩
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণালংকারসহ বিদেশি নাগরিক আটক
স্বর্ণালংকার -ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা।

সোমবার সকালে স্বর্ণালংকারসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম তুষার নাগিন দাস। তিনি মহারাষ্ট্রের নাসিক এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, তুষার নাগিন দাস নামে ভারতীয় ওই নাগরিকের গেঞ্জিতে পেস্ট করে লুকানো ছিল ৫০০ গ্রাম স্বর্ণ ও ৪২০ গ্রাম স্বর্ণালংকার। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে শারজাহ থেকে শাহ আমানত বিমানবন্দর এসে পৌঁছালে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করেন। এ ঘটনায় আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!