ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৬, ৯ আগস্ট ২০২৩
চট্টগ্রামে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের হাজারী গলির এক সোনা ব্যবসায়ীর ১৪টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন— জয়ন্ত বনিক, প্রবীর বনিক, আব্দুর রউফ, মো. মাঈনুদ্দীন হাসান তুষার এবং শ্রাবণী বণিক। এদের কাছ থেকে ছয়টি স্বর্ণের বার ও বার বিক্রির ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, গত ৬ আগস্ট হাজারী গলির বনলতা কাটিং সেন্টার নামের স্বর্ণালংকার তৈরির কারখানার ব্যবস্থাপক কনক ধর কাপড়ের শপিং ব্যাগের ভেতর করে ১৪টি সোনারবার নিয়ে গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় যাওয়ার জন্য রিকশায় রওনা হন। তাকে বহনকারী রিকশাটি হাজারী গলির মুখে এলে রিকশা আটকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সোনার বারগুলো ছিনিয়ে নেয়া হয়। 

এ ঘটনায় কনক ধর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত করতে গিয়ে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করে। পরে গ্রেফতার আসামিরা স্বীকার করেন, জয়ন্ত বণিক ও প্রবীর বণিকের নির্দেশে তারা ছিনতাই করে থাকে। কখন কোন ব্যবসায়ীর সোনার বার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই খবর তাকে দুই ভাইয়ের কাছে। ছিনতাইয়ের সময় তারা দূরে অবস্থান নেয়। ঘটনার পর ছিনতাই করা সোনার বারগুলো তারা নিয়ে নেন। কখনো সবগুলো বার কোথাও বিক্রি করে দেন। আবার কখনো মালিকের সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে বারগুলো ফেরত দিয়ে থাকেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!