ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ চোর-ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ৮ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ চোর-ছিনতাইকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার নয় চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা শহরের কান্দিপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে মো. রাসেল মিয়া, আখাউড়া উপজেলার নুরপুর এলাকার আবুল কাশেমের ছেলে মো. রাকিব হোসেন, নবীনগর উপজেলার কুড়িঘর এলাকার সাধন মিয়ার ছেলে মো. সাইদুর মিয়া, একই উপজেলার চড়িলাম এলাকার জহির চিশতীর ছেলে সাগর, সদর উপজেলার বিরাসার (আজিম বাড়ি) এলাকার ছালেক মিয়ার ছেলে আকাশ মিয়া, বিজেশ্বর এলাকার বাহার মিয়ার ছেলে জুয়েল, জেলা শহরের সরকার পাড়া এলাকার সরু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, ভাদুঘর এলাকার আব্দুস সোবহানের ছেলে জসিম উদ্দিন এবং একই এলাকার কাসু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংঘবদ্ধ নয় চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছুরি, রামদা ও কাচি উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!