ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৮ আগস্ট ২০২৩
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি মমতাজ সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে শহরের খুলনা রোডের মোড় হতে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার আল মাহমুদ জানান, আসামি মমতাজ সরদার সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে বিপুল পরিমাণে মাদকসহ সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মমতাজ সরদারকে ৬ মাসের সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে মমতাজ সরদার দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরর্বতীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে।

Advertisement

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে র‌্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন খুলনার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মমতাজ সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!