ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৮ আগস্ট ২০২৩
কিশোরগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় ১২টি চোরাই মোবাইল উদ্ধার ও চার নারীসহ ৬ চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশ গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী শেফালী আক্তার (২৬),  রনি মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৮), কাসেম মিয়ার স্ত্রী নিলুফা (৫০ ও পশ্চিম তারাপাশা গ্রামের মৃত জালাল মিয়ার স্ত্রী রওশন বেগম (৩৫)। জেলার করিমগঞ্জ উপজেলার আনন্দ বাজার এলাকার চন্নু মিয়ার ছেলে রুবেল (৩২), কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া মহল্লার মৃত মল্লিক হোসেনের ছেলে রনি মিয়া (২৮)।

Advertisement

কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের (পিপিএম বার) পরামর্শে সোমবার বিকেলে পশ্চিম তারপাশা গ্রামে অভিযান চালিয়ে চার নারীসহ ছয় চোরাকারবারীকে গ্রেফতার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ১২টি মোবাইল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৬ হাজার ৫শ’ টাকা।

ডিবি জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে, চোরাই মোবাইল নিয়ে এসে কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!