জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই গরু ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানায় দুইজন, গংগাচড়া থানায় তিনজন, তারাগঞ্জ থানায় একজন, বদরগঞ্জ থানায় দুইজন, মিঠাপুকুর থানায় সাতজন, পীরগঞ্জ থানায় সাতজন, পীরগাছা থানায় একজন ও কাউনিয়া থানা-পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন মাদকদ্রব্য ও অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।