ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ১২ জুন ২০২৩
ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার ২
গ্রেফতার দুই প্রতারক। ছবি: ডেইলি বাংলাদেশ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে সরকার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার জহুরুল হক (৩০) ও আরেক সহযোগী মোমিনুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, রোববার শেরেবাংলা থানা এলাকার সোবহানবাগ নাভানা টাওয়ার সাউথইস্ট ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে নিচে নামলে অজ্ঞাতনামা একজন লোক অস্ত্রের ভয় দেখিয়ে ঐ টাকা ছিনিয়ে নিয়ে যায়— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা (মামলা নং ২৪) হয়। 

Advertisement

শেরেবাংলা নগর থানার একটি টিম তাৎক্ষণিক কাজ শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঘটনাস্থলের সিসি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ জহুরুল হককে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জহুরুল হক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে ও তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে উত্তরার ছয় নম্বর সেক্টর এলাকা থেকে মো. মোমিনুল ইসলামকে গ্রেফতার করা হয় ও তার কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!