আটকরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ।
সোমবার ভোররাতের দিকে ঝিনাইদহ উপজেলার কালীগঞ্জ উপজেলার গোপালপুর থেকে রাজু শেখ ও কানারাইল গ্রাম থেকে বিপ্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবির ওসি সাইফুল ইসলাম, এসআই কেএম রেজাউল আশরাফ আলীসহ পুলিশ এবং ডিবির সদস্যরা এই অভিযানে অংশ নেন।
ওসি সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পল্লব বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাজু শেখের শ্বশুরবাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল উদ্ধার করে পুলিশ। অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশে মূলত আব্দুর রহমানকে হত্যা করা হয়।
ওসি সাইফুল ইসলাম আরো জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের মোবাইল ট্র্যাকিং করে আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমানের (৫২) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।