রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে তিনি বন্দর থানার এই হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সে জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
.png)
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বন্দর থানার একটি হত্যা মামলায় সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, বন্দর থানার একটি হত্যা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বন্দরের রূপালী আবাসিক এলাকার মেরাজের আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মেরাজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মেরাজুল ইসলামের মা নাছরীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে প্রধান আসামি করে মামলা করেন। সেই সঙ্গে এ মামলায় আরো ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।