ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ১২ জুন ২০২৩
জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয়মুদ্দীন জেলার আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের কোকরা সাখিদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২০ আগস্ট সকালে আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের জয়মুদ্দীন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করেন। এরপর বাড়ির পাশের পুকুরে লাশ রেখে দেন। পরবর্তীতে আনোয়ারাকে খোঁজ করেন তার মেয়ে। মাকে খুঁজে না পেয়ে তার মামা আব্দুর রহমানকে খবর দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আনোয়ারার লাশ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় আনোয়ারার ভাই আব্দুর রহমান বাদী হয়ে ভগ্নিপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিকে তাকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!